| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খামেনি ব্যবহৃত বিমান ধ্বংসের দাবি ইসরায়েলের

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ১৬:১৯:২৩:অপরাহ্ন  |  ৩০৬০২৭ বার পঠিত
খামেনি ব্যবহৃত বিমান ধ্বংসের দাবি ইসরায়েলের
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ব্যবহৃত একটি বিমান ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, রাজধানী তেহরানর মেহরাবাদ বিমানবন্দরে রাতভর পরিচালিত হামলায় বিমানটি ধ্বংস করা হয়েছে।

ইসরায়েলের দাবি, বিমানটি ইরানের শীর্ষ সরকারি কর্মকর্তা ও সামরিক নেতারা দেশীয় ও আন্তর্জাতিক সফরে ব্যবহার করতেন। পাশাপাশি মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রেও এটি ব্যবহৃত হতো।তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মেহরাবাদ বিমানবন্দর তেহরানের অন্যতম পুরোনো বিমানবন্দর। বর্তমানে এটি মূলত অভ্যন্তরীণ ও আঞ্চলিক ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হয়। একই সঙ্গে এটি দ্বৈত ব্যবহারের একটি স্থাপনা, যেখানে বেসামরিক ফ্লাইটের পাশাপাশি বিমানবাহিনীর কিছু স্থাপনাও রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪