| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী মারা গেছেন!

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৬ ইং | ০০:০১:৫৯:পূর্বাহ্ন  |  ১৯১ বার পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী মারা গেছেন!

স্টাফ রিপোর্টার: সাবেক পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি’র স্বামী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিকের ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা যায়।

তিনি পোস্টে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে লিখেছেন, ‘তাঁর (ব্যারিস্টার তৌফিক নেওয়াজ) শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’

এছাড়াও অনেকেই তার মৃত্যুর সংবাদটি ফেসবুক পোস্টে জানিয়ে শোক প্রকাশ করেছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪