| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে প্রায় ৬ কোটি টাকার অবৈধ মালামাল উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৬ ইং | ০৩:০৮:০২:পূর্বাহ্ন  |  ৬৯ বার পঠিত
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে প্রায় ৬ কোটি টাকার অবৈধ মালামাল উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সীমান্তে আলাদা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কারেন্ট জাল, চায়না জাল ও গাঁজা জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। অভিযানে জব্দ করা এসব অবৈধ মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার (১৮ আগষ্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ২টার দিকে রংমহল বিওপির টহল দল সীমান্ত পিলার ১৩৭/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংমহল এলাকায় অভিযান চালায়।এ সময় পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৫২ হাজার ৫০০ টাকা।এ ছাড়া রাত ১০টার দিকে চরচিলমারী বিওপির একটি টহল দল পদ্মা নদীতে বিশেষ অভিযান চালিয়ে স্পিডবোট ও দেশীয় নৌকা নিয়ে পরিচালিত অভিযানে নদী থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট ও চায়না জাল জব্দ করে।পরে স্থানীয় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জালগুলো পরিমাপ করে দেখা যায়, এর মধ্যে ৫ হাজার ৫০ কেজি ভারতীয় কারেন্ট জাল এবং ৪ হাজার ৮৪৫ কেজি চায়না জাল রয়েছে। এসব জালের আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা।

বিজিবি জানায়, নিয়ম অনুযায়ী জব্দ করা জালগুলো পরবর্তীতে ব্যাটালিয়ন সদর দপ্তরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ বন্ধ এবং নদীমাতৃক সম্পদ রক্ষায় অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।সীমান্তে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে গোয়েন্দা নজরদারি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪