| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অকারণে চুমু, নির্মাতার বিরুদ্ধে অভিযোগ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ১৮:০৮:৩২:অপরাহ্ন  |  ২৬০৬০৭ বার পঠিত
অকারণে চুমু, নির্মাতার বিরুদ্ধে অভিযোগ

এন্টারটেইনমেন্ট ডেস্ক: সালমান খানের সঙ্গে ‘বীর’ সিনেমার মধ্য দিয়ে ২০১০ সালে বলিউডে অভিষেক হয় অভিনেত্রী জেরিন খানের। এরপর ‘হেট স্টোরি-৩’ ও ‘হাউসফুল-২’ সিনেমায় অভিনয় করে বলিউডে আলাদাভাবে পরিচিতি পান তিনি।

তবে ‘হেট স্টোরি ৩’-এর সাহসী দৃশ্যে অভিনয়ের পর থেকেই নানা কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। শুধু তাই নয়, ‘আকসার-২’ সিনেমাতেও নাকি অকারণে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে বাধ্য করা হয়েছিল তাকে।

সম্প্রতি পূজা ভাটের পডকাস্টে হাজির হয়ে জেরিন বলেন, ‘হেট স্টোরি ৩’ সিনেমায় অভিনয় করার পর আমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে যেতে শুরু করে। অনেকেই বলতে শুরু করেন, আমি অভিনয় পারি না বলেই পোশাক খুলে অভিনয় করছি।’

‘আকসার-২’ সিনেমার অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, অভিনয়ের প্রস্তাবে রাজি হলেও তখন ধারণা ছিল না তার সামনে কী অপেক্ষা করছে। অর্থাৎ হুট করেই স্ক্রিপ্ট পাল্টে যায়। সংযোজন হয় অন্তরঙ্গ দৃশ্যের।

জেরিন বলেন, ‘আমাকে বলা হয়েছিল সিনেমায় খুব বেশি সাহসী দৃশ্য থাকবে না। কিন্তু শুটিং শুরু করার পর বুঝতে পারি, বিষয়টি সম্পূর্ণ আলাদা। প্রায় প্রতিটি দৃশ্যেই আমাকে চুমুর দৃশ্যে অভিনয় করতে হচ্ছিল। শুধু তাই নয়, হঠাৎ করেই আমাকে অন্তর্বাস পরে শুটিং করতে বলা হয়। তখন বুঝতে পারি, আমাকে যে চিত্রনাট্যের কথা বলা হয়েছিল, বাস্তবে তা হচ্ছে না।’

অভিনেত্রীর দাবি, তিনি বিষয়টি পরিচালককে জানিয়েছিলেন। জেরিন বলেন, ‘দৃশ্যের প্রয়োজন হলে এমন অভিনয়ে আমার আপত্তি নেই। কিন্তু আমাকে সম্পূর্ণ ভিন্নভাবে গল্পটি বোঝানো হয়েছিল। পরে যখন ‘হেট স্টোরি ৩’ ব্যবসায়িকভাবে সফল হলো, তখনই যেন সবকিছু বদলে গেল।’

এই মতবিরোধের জেরে নির্মাতাদের সঙ্গে তার মনোমালিন্যও তৈরি হয় বলে জানান জেরিন। তবে পেশাদারিত্বের কারণে মাঝপথে শুটিং ছেড়ে যাননি তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪