| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হঠাৎ পরীমণির রহস্যময় বার্তা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ১১:৩০:২৪:পূর্বাহ্ন  |  ২৫৭১৫৬ বার পঠিত
হঠাৎ পরীমণির রহস্যময় বার্তা

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি হঠাৎই এক রহস্যময় বার্তা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে তার দেওয়া একটি ফেসবুক পোস্ট ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল।

নিজের পোস্টে এক ইয়াবা আসক্ত নারীর প্রসঙ্গ তুলে ধরেন এই অভিনেত্রী। যদিও ওই নারীর পরিচয় প্রকাশ করেননি, তবে পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে তাকে সতর্ক বার্তা দিয়েছেন তিনি।

পরীমণি লেখেন, তিন মাস বয়সী একটি শিশুর মা ওই নারী মাদকাসক্ত এবং শিশুটির বাবা বর্তমানে জেলে রয়েছেন। এমন পরিস্থিতিতে শিশুটির নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার ভাষায়, এই মুহূর্তে বাচ্চাটা কোনোভাবেই মায়ের কাছে নিরাপদ নয়।

এতেই থেমে থাকেননি তিনি। কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, আমি তাকে শেষ সুন্দর সুযোগটা দিতে এই স্ট্যাটাসটি দিচ্ছি। এরপর বাকি সব আমার সিদ্ধান্ত হবে।

যাকে উদ্দেশ্য করে এই পোস্ট, তিনি যেন এটি দেখেন এমন প্রত্যাশাও ব্যক্ত করেন পরীমণি। তিনি উল্লেখ করেন, সব ধরনের যোগাযোগ বন্ধ থাকলেও এই বার্তার মাধ্যমে যেন সংশ্লিষ্ট ব্যক্তি বাস্তবতা উপলব্ধি করেন এবং পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সহযোগিতা করেন।

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অল্প সময়েই হাজার হাজার প্রতিক্রিয়া ও শতাধিক মন্তব্য জমা পড়ে। অনেকেই শিশুটির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এক মন্তব্যের জবাবে পরীমণি জানান, তিনি বিষয়টি নিয়ে চেষ্টা করছেন এবং সবার কাছে দোয়া কামনা করেছেন।

 

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪