| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঞ্চল্যকর অডিও ফাঁস: অল্পের জন্য প্রাণে বাঁচেন মোজতবা খামেনি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ১৫:৩১:৪৮:অপরাহ্ন  |  ৩০১১২১ বার পঠিত
চাঞ্চল্যকর অডিও ফাঁস: অল্পের জন্য প্রাণে বাঁচেন মোজতবা খামেনি
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান দেশটির বর্তমান নেতা  মোজতবা খামেনি এমন দাবি উঠে এসেছে ফাঁস হওয়া এক অডিও বার্তায়। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির কম্পাউন্ড লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে আলি খামেনিসহ দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন বলে দাবি করা হয়েছে।

হামলার সময় অলৌকিকভাবে প্রাণে রক্ষা পান তার ছেলে মোজতবা খামেনি। প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র আঘাত হানার কয়েক মিনিট আগে তিনি কক্ষ থেকে বের হয়ে বাগানে হাঁটতে যান। এর কয়েক সেকেন্ড পরই স্থানীয় সময় সকাল ৯টা ৩২ মিনিটে ‘ব্লু স্প্যারো’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তার বাসভবনে আঘাত হানে।

ফাঁস হওয়া অডিওতে খামেনির কার্যালয়ের প্রটোকল প্রধান মাজাহের হোসেইনি এই ঘটনার বর্ণনা দেন। সেখানে তিনি জানান, হামলার সময় মোজতবা সরাসরি আঘাতের শিকার না হলেও পায়ে আঘাত পান। তবে ওই হামলায় তার স্ত্রী ও সন্তান নিহত হন বলে দাবি করা হয়েছে।

অডিওতে আরও বলা হয়, খামেনির সামরিক ব্যুরোর প্রধান মোহাম্মদ সিরাজি হামলায় নিহত হন এবং তার মরদেহ শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে।

তবে মোজতবা খামেনির বর্তমান শারীরিক অবস্থা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, তিনি জীবিত আছেন কিনা বা তার শারীরিক অবস্থা কী সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি শুনেছেন মোজতবা খামেনি মারা গেছেন। তবে জীবিত থাকলেও তিনি গুরুতর আহত অবস্থায় কোমায় থাকতে পারেন বলে মন্তব্য করেন ট্রাম্প।

ফাঁস হওয়া এই অডিওর সত্যতা নিয়ে আনুষ্ঠানিকভাবে ইরান বা সংশ্লিষ্ট কোনো পক্ষ নিশ্চিত কিছু জানায়নি। ফলে ঘটনাটি ঘিরে এখনো নানা প্রশ্ন ও অনিশ্চয়তা রয়ে গেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪