| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভিনয়ে নতুন রূপে মেহজাবীন, ভাঙছেন নিজের সীমা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ১৭:৩৭:১৮:অপরাহ্ন  |  ২৫৫৯৭২ বার পঠিত
অভিনয়ে নতুন রূপে মেহজাবীন, ভাঙছেন নিজের সীমা

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ছোটপর্দায় সাফল্যের পর এখন বড়পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে ব্যস্ত সময় পার করছেন। অভিনয় দক্ষতা দিয়ে ইতোমধ্যে দর্শকদের মনে শক্ত জায়গা করে নিয়েছেন এই তারকা।

আগামী ১৮ মার্চ ওটিটিতে মুক্তি পাচ্ছে তার অভিনীত ওয়েব কনটেন্ট ‘ক্যাকটাস’। এতে একেবারেই ভিন্ন এক চরিত্রে হাজির হচ্ছেন মেহজাবীন, যা নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

নতুন কাজটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, এই প্রতিক্রিয়াগুলো তাকে আনন্দিত করছে। একজন অভিনেত্রী হিসেবে সবসময়ই তিনি চান দর্শক তাকে নতুনভাবে দেখুক। যখন কেউ বলে ‘এ কোন মেহজাবীন’, তখন মনে হয় তিনি নিজের সীমা ভাঙতে পেরেছেন—যা তার জন্য বড় অনুপ্রেরণা।

কাজের ব্যস্ততার মাঝেও ঈদ এলেই শৈশবের স্মৃতিতে ফিরে যান এই অভিনেত্রী। তিনি জানান, ছোটবেলার ঈদ ছিল খুবই সরল কিন্তু আনন্দময়। নতুন জামা পাওয়া, সবার কাছে সালাম করা এবং সালামি জমানো এই ছোট ছোট বিষয়গুলোই ছিল সবচেয়ে বড় আনন্দ।

বর্তমান সময়ের ঈদ নিয়েও রয়েছে তার আলাদা অনুভূতি। মেহজাবীন বলেন, ঈদের দিনটি তিনি পরিবার নিয়েই কাটাতে পছন্দ করেন। এবারও ঢাকাতেই থাকবেন এবং পরিবার ও কাছের মানুষদের সঙ্গে সময় কাটাবেন।

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমা ও কনটেন্ট নিয়েও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তার মতে, এবার ঈদে অনেক বৈচিত্র্যময় কাজ আসছে। দর্শক হিসেবে তিনিও কিছু কাজ দেখার জন্য আগ্রহী। তবে শেষ পর্যন্ত দর্শকরাই ঠিক করবেন কোন কাজটি তাদের মনে জায়গা করে নেবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪