| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিজয়–তৃষার বিয়ে নায়িকার মায়ের ইঙ্গিত নিয়ে জল্পনা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ১১:৫৫:৫২:পূর্বাহ্ন  |  ২৪৭৭৭৯ বার পঠিত
বিজয়–তৃষার বিয়ে নায়িকার মায়ের ইঙ্গিত নিয়ে জল্পনা

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণান-এর সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আর সেই জল্পনার সূত্রপাত একটি ‘লাইক’ ঘিরেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের তৈরি একটি ভিডিওতে দাবি করা হয়, বিজয় ও তৃষা শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন। ভিডিওটি অল্প সময়েই ভাইরাল হয়ে যায়। তবে আলোচনায় নতুন মোড় নেয়, যখন তৃষার মা উমা কৃষ্ণান সেই ভিডিওতে প্রতিক্রিয়া হিসেবে ‘লাইক’ দেন।

দীর্ঘদিন ধরেই এই দুই তারকার সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকলেও তারা কেউই ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবুও একটি সাধারণ প্রতিক্রিয়াই এখন ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।

বর্তমানে থালাপতি বিজয় রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে তৃষা কৃষ্ণান মনোযোগী নিজের অভিনয় ক্যারিয়ারে। ফলে বাস্তবতা ও গুঞ্জনের মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা।

ঘটনাটি ঘিরে ভক্তদের মধ্যে মতভেদও দেখা গেছে। একাংশের মতে, এটি তাদের সম্পর্কের ইঙ্গিত হতে পারে। আবার অন্যদের ধারণা, এটি শুধুই একজন মায়ের পক্ষ থেকে মেয়েকে সমর্থন জানানোর সাধারণ প্রতিক্রিয়া।

নেটিজেনদের দাবি, এর আগেও উমা কৃষ্ণান এমন কিছু পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন, যেখানে বিজয় ও তৃষার সম্পর্কের ইঙ্গিত ছিল। বিশেষ করে সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই গুঞ্জন আরও জোরালো হয়েছে।

উল্লেখ্য, থালাপতি বিজয়ের স্ত্রী সংগীতা সোর্নালিঙ্গম-এর সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার প্রক্রিয়া নিয়েও আলোচনা চলছে। অভিযোগ রয়েছে, এক অভিনেত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই এ দূরত্ব তৈরি হয়েছে। যার কেন্দ্রেও রয়েছেন তৃষা কৃষ্ণান।

সব মিলিয়ে একটি ‘লাইক’ থেকেই শুরু হওয়া এই আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে, তবে পুরো বিষয়টির সত্যতা এখনো স্পষ্ট নয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪