| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদে থাকছেন চঞ্চল ও মোশাররফ করিম

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ০৬:২৪:১২:পূর্বাহ্ন  |  ২৪৪৫৬৬ বার পঠিত
ঈদে থাকছেন চঞ্চল ও মোশাররফ করিম

স্টাফ রিপোর্টার: দর্শকপ্রিয় ও গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী-মোশাররফ করিমকে এবারের ঈদে বড় পর্দায় দেখা যাবে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়। এটি নির্মাণ করেছেন তানিম নূর। প্রায় ১৩ বছর পর দুজনকে একসঙ্গে রূপালী পর্দায় অভিনয় করতে দেখা যাবে। তাদের সর্বশেষ একসঙ্গে চলচ্চিত্রে দেখা গিয়েছিল ২০১৩ সালে মুক্তি পাওয়া মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ সিনেমায়।

কাকতালীয়ভাবে এবারের ঈদে ছোট পর্দাতেও শুধুমাত্র একটি করে ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন দুজন। মাছরাঙা টেলিভিশনেই দুজনের সাত পর্বের দুটি ভিন্ন ধারাবাহিক নাটক প্রচারিত হবে।

চঞ্চল চৌধুরী অভিনীত ধারাবাহিক নাটকের নাম ‘মেইন কাস্টিং’। বৃন্দাবন দাশের লেখা, নিয়াজ মাহবুবের পরিচালনায় এই ধারাবাহিকে চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী হামিদ, ডা. এজাজুল ইসলামসহ আরো অনেকে। ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচারিত হবে ‘মেইন কাস্টিং’। 

এদিকে মোশাররফ করিম অভিনীত সাত পর্বের ধারাবাহিক নাটকের নাম ‘ভ্যাজাল জামাই’। আল আমিন স্বপনের লেখা, তাইফুর জাহান আশিকের পরিচালনায় এই ধারাবাহিকে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন রোবেনা রেজা জুঁই, মাসুম বাশারসহ আরো অনেকে। 

ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত রাত ৯টা ১০ মিনিটে প্রচারিত হবে এই ধারাবাহিকটি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪