| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুন্দর দেখানো নয়, চরিত্রই আসল: ঋতুপর্ণা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ১২:০৪:৪৫:অপরাহ্ন  |  ২৪০৩০৯ বার পঠিত
সুন্দর দেখানো নয়, চরিত্রই আসল: ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক: পর্দায় তার উপস্থিতি মানেই গ্ল্যামার, আত্মবিশ্বাস আর ব্যক্তিত্বের ঝলক। তবে জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মনে করেন, শুধু সুন্দর দেখানোর জন্য অভিনয় নয় একজন অভিনেত্রীর আসল শক্তি তার চরিত্র ফুটিয়ে তোলার মধ্যেই নিহিত।

সম্প্রতি পরিচালক অরিন্দম শীল-এর রাজনৈতিক থ্রিলার ‘কর্পূর’ নিয়ে কথা বলতে গিয়ে নিজের অভিনয় দর্শন স্পষ্ট করেন তিনি। ঋতুপর্ণার ভাষায়, “সব সময় সুন্দর দেখাতে হবে এই চিন্তা আমার নেই। আমি একজন অভিনেত্রী, আর আমার কাছে চরিত্রটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ারে তিনি বারবার নিজেকে ভেঙেছেন, নতুনভাবে গড়েছেন। ‘আলো’ থেকে ‘রাজকাহিনী’প্রতিটি সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরেছেন অনন্যভাবে। নতুন ছবি ‘কর্পূর’এ তাকে দেখা যাবে এক দৃঢ়চেতা কলেজ অধ্যাপিকার ভূমিকায়, যেখানে বাহ্যিক সাজ নয়, বরং ব্যক্তিত্ব ও শক্ত উপস্থিতিই মূল আকর্ষণ।

ব্যক্তিগত জীবনেও কম চ্যালেঞ্জের মুখোমুখি হননি এই অভিনেত্রী। দুই সন্তানের মা হওয়ার পরও ক্যারিয়ার ও সংসার সমানভাবে সামলানো সহজ ছিল না। ঋতুপর্ণা বলেন, সব দায়িত্বই আমাকে নিতে হয়। আমি যেমন কাজ চালিয়ে যেতে চেয়েছি, তেমনি সংসারও সামলেছি। এই পরিশ্রমটা বাইরে থেকে বোঝা যায় না।

তবে ব্যস্ততার মাঝেও তিনি পরিবারকে সময় দিতে ভোলেন না। স্বামী সঞ্জয় চক্রবর্তী-এর সঙ্গে সম্পর্কের উষ্ণতা ধরে রাখাকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন। তার মতে, দাম্পত্য জীবনে রোম্যান্স ও সান্নিধ্য টিকিয়ে রাখা খুবই প্রয়োজন।

অন্যদিকে, ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা সংকীর্ণ রাজনীতি থেকে নিজেকে দূরে রাখতেই স্বচ্ছন্দ বোধ করেন ঋতুপর্ণা। তিনি মনে করেন, চলচ্চিত্রকে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না রেখে উন্মুক্ত রাখতে পারলেই ইন্ডাস্ট্রি আরও বড় হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪