| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ধুরন্ধর টু’ দেখে মুগ্ধ আল্লু অর্জুন

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ০৬:২৫:৩৪:পূর্বাহ্ন  |  ২৩১৬৩৪ বার পঠিত
‘ধুরন্ধর টু’ দেখে মুগ্ধ আল্লু অর্জুন

এন্টারটেইনমেন্ট ডেস্ক: সাধারণ দর্শকদের পাশাপাশি এবার  ‘ধুরন্ধর টু’ ছবির প্রশংসায় পঞ্চমুখ হলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। বুধবার সন্ধ্যায় ছবিটির বিশেষ প্রিভিউ দেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভালোলাগার কথা শেয়ার করেছেন এই ‘পুষ্পা’খ্যাত অভিনেতা।

ছবির পরিচালক আদিত্য ধর যেভাবে দেশপ্রেমের সঙ্গে আধুনিক ‘সোয়্যাগ’-এর মেলবন্ধন ঘটিয়েছেন, তা আল্লু অর্জুনের মন জয় করে নিয়েছে। নিজের পোস্টে রণবীর সিংয়ের অভিনয়ের ভূয়সী প্রশংসা করে তিনি তাকে ‘ব্রিলিয়ান্ট’ ও ‘ভার্সাটাইল’ অভিনেতা হিসেবে উল্লেখ করেন।

পরিচালকের প্রশংসা করতে গিয়ে আল্লু অর্জুন লেখেন, ‘আদিত্য ধর এবারও বল একেবারে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন। আর মাধবনসহ বাকি অভিনেতারাও দুর্দান্ত কাজ করেছেন। ছবিটির কারিগরি দিক এবং এর ইন্টারন্যাশনাল সোয়্যাগ সত্যিই উপভোগ করার মতো।’

এদিকে দক্ষিণী মেগাস্টারের কাছ থেকে এমন ইতিবাচক রিভিউ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতা আর মাধবন। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘আপনার মতো একজনের কাছ থেকে এই প্রশংসা পাওয়া আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি আপনার কাজের নিয়মিত দর্শক এবং অভিনয় গুণের ভক্ত। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আপনার এই রিভিউ আমার কাছে সত্যিই বিশেষ কিছু।’

সব মিলিয়ে বক্স অফিসের গণ্ডি পেরিয়ে ‘ধুরন্ধর টু’ এখন সহকর্মীদের ভালোবাসায় ভাসছে। রণবীর-মাধবনের যুগলবন্দি আর আদিত্য ধরের মুন্সিয়ানা যেন ছবিটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪