| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গান ঘিরে তুমুল বিতর্ক, মুখ খুললেন নোরা ফাতেহি

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ১১:৪০:০৬:পূর্বাহ্ন  |  ২৩১৫০০ বার পঠিত
গান ঘিরে তুমুল বিতর্ক, মুখ খুললেন নোরা ফাতেহি

রিপোর্টার্স২৪ ডেস্ক: বলিউডের গ্ল্যামার গার্ল নোরা ফাতেহি এবং মেগাস্টার সঞ্জয় দত্ত অভিনীত ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি নিয়ে শুরু থেকেই চলছিল তুমুল বিতর্ক। অবশেষে সেই বিতর্কের জের ধরে গানটি ভারতে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।

‘কেডি-দ্য ডেভিল’ সিনেমার এই গানটির কথা ও দৃশ্যায়ন নিয়ে দর্শক মহলে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হওয়ায় কর্তৃপক্ষ এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এদিকে বিষয়টি নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে, ঠিক তখনই ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন নোরা ফাতেহি। অভিনেত্রী দাবি করেন, গানটির হিন্দি সংস্করণ সম্পর্কে আগে থেকে তার কোনো ধারণাই ছিল না।

তিনি জানান, প্রায় তিন বছর আগে তিনি কন্নড় ভাষার ‘সারসি নিন্না’ নামের একটি গানের শুটিং করেছিলেন। বড় বাজেটের প্রজেক্ট এবং সহশিল্পী হিসেবে সঞ্জয় দত্ত-এর উপস্থিতির কারণে কাজটি করতে রাজি হন। তবে পরে সেটির হিন্দি সংস্করণ ‘সরকে চুনর’ নামে প্রকাশ পাবে এবং এর লিরিক্স নিয়ে বিতর্ক তৈরি হবে—এটা তার কল্পনারও বাইরে ছিল।

নোরা ফাতেহি বলেন, গানটির উপস্থাপন ও কথার কারণে যে এত বড় বিতর্ক হবে, তা আমি জানতাম না। আমি চাই না কেউ ভাবুক যে আমি কোনো কুরুচিপূর্ণ বা বিতর্কিত বিষয়কে সমর্থন করি।

তীব্র জনরোষের মুখে নির্মাতারা গানটি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন। এ পরিস্থিতিতে ভক্তদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে নোরা বলেন, “গানের পেছনের আসল গল্পটা জানুন, ভুল বোঝাবুঝিতে জড়াবেন না। অনুরোধ করছি, কেউ গানটি শেয়ার করে আরও ছড়িয়ে দেবেন না।”


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪