| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লন্ডনে খলিলুর রহমান ও আমীর খসরুর বৈঠক

reporter
  • আপডেট টাইম: জুন ১৩, ২০২৫ ইং | ০৯:৪৪:১৭:পূর্বাহ্ন  |  ১৮০২৯৫৪ বার পঠিত
লন্ডনে খলিলুর রহমান ও আমীর খসরুর বৈঠক
ছবির ক্যাপশন: লন্ডনে খলিলুর রহমান ও আমীর খসরুর বৈঠক

রিপোর্টার্স২৪ ডেস্ক : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী শুক্রবার   (১৩ জুন) লন্ডনে সাক্ষাৎ করেছেন। তাদের বৈঠকের একটি ছবি সামনে এসেছে।

এদিকে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার  (১৩ জুন) স্থানীয় সময় সকাল ৯টার (বাংলাদেশ সময় দুপুর ২টা) দিকে তারা লন্ডনের ডরচেস্টার হোটেলে বৈঠকে বসেন।

বৈঠকের আগে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওই হোটেলে পৌঁছান। তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং তার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির রয়েছেন বলে জানা গেছে।

দুই ঘণ্টার এই বৈঠককে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটিকে দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনের সম্ভাব্য প্রাথমিক ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।   বিশ্বস্ত সূত্রগুলো বলছে, বৈঠকে আলোচনার শীর্ষে থাকবে আগামী নির্বাচনের সময়সীমা। ঈদের আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. ইউনূস ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন।  

বিএনপি এই সময়সীমা পুনর্বিবেচনার অনুরোধ জানাতে পারে। সূত্র বলছে, এক্ষেত্রে বিএনপি ডিসেম্বরের আগে নির্বাচনের দাবি থেকে কিছুটা সরে আসতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪