| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ০০:৫১:৩০:পূর্বাহ্ন  |  ১৬৭৫২ বার পঠিত
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতরা হলেন সাতক্ষীরার শফিকুল ইসলাম ও মো. নাহিদুল ইসলাম।

বাংলাদেশ দূতাবাস, বৈরুত থেকে পাঠানো এক শোকবার্তায় জানানো হয়, ১১ মে ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে জেলার যেন্দীন এলাকায় নিজ আবাসস্থলে ড্রোন হামলায় তারা নিহত হন।

নিহত শফিকুল ইসলামের বাবা আফসার আলী এবং মা আজেয়া খাতুন। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুরে। অপর নিহত মো. নাহিদুল ইসলামের বাবা মো. আব্দুল কাদের এবং মা নুরুন্নাহার খাতুন। তার বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটিতে।

দূতাবাস জানিয়েছে, নিহতদের মরদেহ বর্তমানে নাবাতিয়ে এলাকার নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

দূতালয় প্রধান ও প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও দক্ষিণ লেবাননে সংঘাত ও সামরিক অভিযান অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। আবাসিক এলাকা ও হিজবুল্লাহ অবস্থান লক্ষ্য করে হামলা চলার পাশাপাশি পাল্টা প্রতিরোধমূলক আক্রমণের ঘটনাও ঘটছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪