| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডাক্তার শ্রীলীলা, কেন ভেবেছিলেন নায়িকা হওয়া সম্ভব নয়?

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৩, ২০২৬ ইং | ০৬:১০:০২:পূর্বাহ্ন  |  ২১৯১২০ বার পঠিত
ডাক্তার শ্রীলীলা, কেন ভেবেছিলেন নায়িকা হওয়া সম্ভব নয়?

এন্টারটেইনমেন্ট ডেস্ক: সামাজিকমাধ্যমের যুগে যে কোনও প্রশ্নের উত্তর দিতে গেলে তারকাদের অনেক বেশি ভাবতে হয়। বিশেষ নায়ক-নায়িকাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বড় আকার ধারণ করেছে। কেউ কেউ সামাজিকমাধ্যমের বিতর্ক সহ্য করতে না পেরে পাল্টা উত্তর দিয়ে ফেলেন। কেউ আবার চুপ হয়ে যান। এ ক্ষেত্রে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা কী করেছিলেন?

এই মুহূর্তে দক্ষিণের অন্যতম আলোচিত অভিনেত্রী শ্রীলীলা। ‘পুষ্পা ২’ সিনেমাতে আল্লু অর্জুনের সঙ্গে তার বিশেষ গান ‘কিস্‌সা’ পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা। কিন্তু অভিনয় জীবন শুরুর দিকে একেবারেই সহ্য করতে পারেননি তাকে নিয়ে হওয়া আলোচনা। ভেঙে পড়েছিলেন শ্রীলীলা।

বিভিন্ন প্রতিবেদনের শিরোনামও তাকে আঘাত করেছিল। কারণ, বলিউড থেকে দক্ষিণ নায়ক-নায়িকাদেরকে সর্বত্র ধাওয়া করে ছবিশিকারিরা। ফলে তাদের সবকিছু নিয়েই আলোচনা হয়। যে কারণে, সমস্যায় পড়েছিলেন শ্রীলীলাও।

অভিনেত্রী বলেন, মাকে বলেছিলাম- আমার পক্ষে এই পেশায় থাকা সম্ভব নয়। আমি হয়তো পারব না। মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম। কিন্তু তার পরেও সহ্য করে এগোতে পেরেছি এটা ভেবেই ভালো লাগছে। 

অভিনেত্রী সদ্য এমবিবিএস পাশ করেছেন। মাঝে কার্তিক আরিয়ানের সঙ্গে তার সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছিল। যদিও তার পরে অবশ্য সেই আলোচনা নিভে যায়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪