| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন মনিকা কবির

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৩, ২০২৬ ইং | ০৮:৫৪:০৮:পূর্বাহ্ন  |  ২১৮৬৭৫ বার পঠিত
বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন মনিকা কবির

স্টাফ রিপোর্টার: ঢাকার রাস্তায় পথচারীকে মারধর ও কটূক্তির ঘটনায় আদালত পর্যন্ত গড়ানো সেই আলোচিত রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির ফের আলোচনায়। তবে এবার কোনো আইনি ঝামেলা নয়, বরং জীবনের নতুন এক অধ্যায় শুরু করে নেটিজেনদের নজর কেড়েছেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। 

বাংলাদেশি যুবক ওয়াহিদ জামানকে বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে মনিকা নিজেই এই খবর নিশ্চিত করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমরা বিয়ে করেছি।’

শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে একে-অপরকে মালা পরিয়ে দিচ্ছেন এই দম্পতি। ভিডিওজুড়ে দুজনের খুনসুটি ও আনন্দঘন মুহূর্ত ফুটে উঠেছে। বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার এই খবর প্রকাশ্যে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে।

তবে এই বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক নেটিজেনই শুভকামনা জানালেও কেউ কেউ তুলেছেন ভিন্ন প্রশ্ন। কমেন্ট বক্সে অনেক অনুসারী মন্তব্য করেছেন যে, বাংলাদেশি পাসপোর্ট পেতেই কি কোনো বাংলাদেশি ছেলেকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন মনিকা?

এর আগে ঢাকার রাস্তায় এক পথচারীকে লাঞ্ছিত করার অভিযোগে মামলা দায়েরের পর মনিকা কবিরকে নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই নিজের বিয়ের খবর দিয়ে নতুন করে আলোচনায় এলেন এই মডেল।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪