| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তোমাকে হারানোর কষ্টটা আজও প্রথম দিনের মতোই : পূজা চেরি

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৪, ২০২৬ ইং | ১৬:১৭:৩৪:অপরাহ্ন  |  ২১৫৯৬২ বার পঠিত
তোমাকে হারানোর কষ্টটা আজও প্রথম দিনের মতোই : পূজা চেরি

বিনোদন ডেস্ক: শিশুশিল্পী হিসেবে পথচলা শুরু করে বর্তমানে জনপ্রিয় নায়িকায় পরিণত হওয়া পূজা চেরি এবার মাকে স্মরণ করে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি মায়ের মৃত্যুর দুই বছর পূর্তিতে গভীর অনুভূতির কথা তুলে ধরেন। পূজা লেখেন, আজ তোমাকে ছাড়া ২ বছর, মামুনি সময় সত্যিই থেমে থাকে না, কিন্তু কিছু শূন্যতা কখনোই ভরে না।

তিনি জানান, এই দুই বছরে জীবনের অনেক কিছু বদলে গেলেও মায়ের জন্য তার অপেক্ষা একটুও বদলায়নি। প্রতিদিন, প্রতিটি মুহূর্তে তিনি নতুন করে মাকে মিস করেন। কিছু না বলা কষ্ট এখনো মনে মনে মায়ের সঙ্গেই ভাগ করে নেন তিনি।

পোস্টে পূজা আরও লিখেছেন, তুমি ছাড়া কেউ আমাকে ঠিক তোমার মতো বুঝতে পারে না। তুমি চলে যাওয়ার পর বুঝেছি, পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়টা হারিয়ে ফেলেছি।

মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ছোট ছোট সুখে যিনি হাসতেন, কষ্টে নীরবে পাশে থাকতেন। সেই মানুষটি আজ শুধু স্মৃতির মধ্যেই বেঁচে আছেন। দুই বছর পেরিয়ে গেলেও তার কাছে মনে হয়, যেন এই তো সেদিন মা তার পাশে ছিলেন।

আবেগঘন এই লেখার শেষাংশে পূজা চেরি আকাশের তারার সঙ্গে মায়ের উপস্থিতি কল্পনা করে লিখেছেন, আজও আকাশের দিকে তাকালে মনে হয়, ওই দূরের কোনো তারায় তুমি আছো আমাকে দেখছো, আমার জন্য দোয়া করছো।

শেষে তিনি মায়ের উদ্দেশে লিখেছেন, তুমি যেখানেই থাকো ভালো থেকো। তোমার ভালোবাসা আর শেখানো পথেই আমি বেঁচে আছি। ২ বছর হয়ে গেল, কিন্তু তোমাকে হারানোর কষ্টটা আজও প্রথম দিনের মতোই তাজা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪