| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধের প্রভাবে স্থগিত শাকিরার ভারত কনসার্ট

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১৩:৩৫:৪১:অপরাহ্ন  |  ১৯৮৪০১ বার পঠিত
যুদ্ধের প্রভাবে স্থগিত শাকিরার ভারত কনসার্ট
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: পপ তারকা কলাম্বিয়ান গায়িকা শাকিরা-এর ভারত সফর আপাতত স্থগিত রাখা হয়েছে। ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট’ নিয়ে ভক্তদের উত্তেজনার পারদ তুঙ্গে থাকলেও চলমান আঞ্চলিক অস্থিরতা ও ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে আয়োজকরা নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতের কনসার্ট আয়োজনকারী সংস্থা ‘ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো’ ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, “অনুরাগী, শিল্পী ও প্রযোজনা টিমের নিরাপত্তাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।” এছাড়াও আগামী পাঁচ থেকে সাত কর্মদিবসের মধ্যে টিকেটের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা থাকবে।

একই কারণে মার্কিন র‌্যাপার কেনি ওয়েস্ট-এর দিল্লিতে ২৯ মার্চের কনসার্টও পিছিয়ে গেছে। নতুন তারিখ হিসেবে ২৩ মে নির্ধারণ করা হয়েছে।

শাকিরা প্রায় দুই দশক আগে ভারত সফর করেছিলেন। ২০০৭ সালে ‘ওরাল ফিক্সেশন’ ট্যুরের অংশ হিসেবে তিনি মুম্বাইতে পারফর্ম করেছিলেন। ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের ‘থিম সং’ গেয়ে বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪