| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন মালাইকা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ১৬:০৩:৩৯:অপরাহ্ন  |  ১৮০৩৭৬ বার পঠিত
প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন মালাইকা

বিনোদন ডেস্ক: বলিউডের আলোচিত অভিনেত্রী মালাইকা অরোরা মানেই সবসময় খবরের শিরোনাম। বিশেষ করে অর্জুন কাপুর-এর সঙ্গে বিচ্ছেদের পর তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ যেন আরও বেড়েছে। গত দুই বছরে একাধিক পুরুষের সঙ্গে তার নাম জড়িয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে।

কখনো হিরে ব্যবসায়ী হর্ষ মেটা, আবার কখনো ‘স্প্লিটসভিলা’ খ্যাত সৌরভ বেদী এই দুইজনকে ঘিরেই বেশি আলোচনা হয়েছে বি-টাউনে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন মালাইকা। তিনি জানান, এখন আর এসব বিষয় তাকে বিচলিত করে না। বরং পুরো বিষয়টিকে তিনি রসিকতা হিসেবেই নেন। এমনকি নিজের ছেলে আরহান খান-এর সঙ্গে বসে এসব গুঞ্জন নিয়ে হাসাহাসিও করেন।

গত বছর একটি অনুষ্ঠানে হর্ষ মেটার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে তাদের একসঙ্গে বিদেশ ভ্রমণের খবরও সামনে আসে। অন্যদিকে, সম্প্রতি সৌরভ বেদীর সঙ্গে ঘনিষ্ঠ নাচের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনা শুরু হয়।

একজন ‘সিঙ্গেল মাদার’ হিসেবে জীবনযাপন ও নতুন সঙ্গী খোঁজার বিষয়ে প্রশ্ন করা হলে মালাইকা বেশ আত্মবিশ্বাসীভাবে বলেন, এসব পরিকল্পনা করে হয় না। যদি কিছু হওয়ার থাকে, তা নিজে থেকেই হবে। আমি এখন খুব ভালো আছি, আমার জীবনে যা আছে, তা নিয়েই আমি খুশি।

তিনি আরও বলেন, সঙ্গী থাকা অবশ্যই সুন্দর বিষয়। কিন্তু আমি সক্রিয়ভাবে কাউকে খুঁজছি না। আমার এখনই কাউকে দরকার এমন অনুভূতিও নেই।

আরবাজ খান-এর সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার পর মালাইকা নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন। তার ভাষায়, আমি নিজেকে নিজেই তৈরি করেছি, এবং সেটি নিয়ে আমি গর্বিত। আমাকে সম্পূর্ণ করার জন্য কোনো পুরুষের প্রয়োজন নেই।

স্বাধীনচেতা জীবনধারা, আত্মবিশ্বাস এবং গ্ল্যামার সব মিলিয়ে মালাইকা অরোরা এখনো বলিউডের অন্যতম আলোচিত নাম।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪