| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চলন্ত বাসে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ২০:০৫:২৫:অপরাহ্ন  |  ৩৩২১৮০ বার পঠিত
চলন্ত বাসে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বেনাপোল প্রতিনিধি: যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও চালক ও যাত্রীদের দ্রুত তৎপরতায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর দাইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, যশোর থেকে ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’-এর বাসটি যাত্রা শুরুর আগে গ্যাস পাইপলাইনে লিকেজ শনাক্ত হয়। পরে তা মেরামত করে বাসটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। তবে সদর উপজেলার দাইতলা এলাকায় পৌঁছালে আবারও পাইপলাইনে সমস্যা দেখা দেয় এবং মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়।

আগুন দ্রুত বাসের ভেতরে ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে জানালা ও দরজা দিয়ে বেরিয়ে আসেন। ফলে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পান বাসে থাকা যাত্রী ও শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, চোখের পলকে পুরো বাসটি দাউদাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

যশোর ফায়ার সার্ভিসের সাব অফিসার মুজিবুর রহমান জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি ও গ্যাস লিকেজের কারণে এ অগ্নিকাণ্ড ঘটে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪