| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফতুল্লায় মধ্য রাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৬ ইং | ১৫:০৪:০৪:অপরাহ্ন  |  ৫৯৬ বার পঠিত
ফতুল্লায় মধ্য রাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় মধ্য রাতে দু'টি মোটরসাইকেল যোগে এসে বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ফতুল্লা মডেল থানার উত্তর মাসদাইর এলাকার গাবতলী রোডে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর মাসদাইর আমানা গার্মেন্টসসংলগ্ন গাবতলী রোডে এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের একটি টিনের তৈরি অস্থায়ী কার্যালয় রয়েছে। রাত সোয়া ২টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন সেখানে আসে। একটি মোটরসাইকেলে থাকা দুজন কার্যালয়ের সামনে পাহারায় থাকে। অন্য মোটরসাইকেল থেকে হেলমেট পরা এক ব্যক্তি নেমে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে।

পরে ওই ব্যক্তি ভেতরে থাকা প্লাস্টিকের চেয়ারে আগুন ধরিয়ে দ্রুত দৌড়ে মূল সড়কের দিকে গিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে দুটি টিম গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ শামীম হোসাইন বলেন, ‘যেখানে আগুন দেওয়া হয়েছে, সেটি সরাসরি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক কার্যালয় নয়। স্থানীয় বিএনপির কিছু নেতা সেখানে বসে আলাপ-আলোচনা করতেন। তারপরও আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।’

তিনি আরও বলেন, মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪