| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে দত্তপাড়ায় মাইক্রোবাস থেকে ফাঁকা গুলি বর্ষণ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৬ ইং | ১৫:০১:৫০:অপরাহ্ন  |  ৬৪৪ বার পঠিত
নাটোরে দত্তপাড়ায় মাইক্রোবাস থেকে ফাঁকা গুলি বর্ষণ

নাটোর প্রতিনিধি: নাটোরের দত্তপাড়া এলাকায় একটি সাদা মাইক্রোবাসে এসে ফাঁকা গুলি বর্ষণ করেছেন দুর্বৃত্তরা। এটি এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য করতে পারে বলে ধারণা করছেন পুলিশ। ঘটনাটি রোববার রাত দশটার দিকে ঘটেছে।

 দত্তপাড়ার বাসিন্দা ও জেলা সেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক জুয়েল রানা  জানান, রোববার রাত দশটার পরপরই সাদা একটি মাইক্রোবাস বাজারের দিকে আসে।

এসময় মাইক্রোবাসটির ভিতর থেকে জানালা দিয়ে আনুমানিক  ১৫/২০ রাউন্ড গুলি ছোড়া হয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্বৃত্তরা ১৫ থেকে ২০ রাউন্ড ফাকা গুলি ছুড়েছেন বলে শুনেছি। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছি। বিস্তারিত পরে জানা যাবে।

 নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, দত্তপাড়া বাজার এলাকায় একটি সাদা মাইক্রোবাস থেকে দুর্বৃত্তরা ফাঁকা গুলি বর্ষণ করেছেন। পরে তারা পালিয়ে গেছেন।সাদা মাইক্রোবাসটি শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

 এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দত্তপাড়া বাজারে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪