| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেল না পেয়ে সাতক্ষীরায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৮, ২০২৬ ইং | ০১:৪৩:১০:পূর্বাহ্ন  |  ৩২৮৩০১ বার পঠিত
তেল না পেয়ে সাতক্ষীরায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় তেল না পাওয়ার অভিযোগে বিক্ষুব্ধ জনতা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে। শুক্রবার (২৭ মার্চ) রাতে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।

স্থানীয়দের অভিযোগ, একটি পেট্রোল পাম্পে তেল মজুত থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের কাছে তা বিক্রি করা হচ্ছিল না। এতে ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেল চালকসহ স্থানীয়রা সড়কে টায়ার জ্বালিয়ে ও বাঁশ ফেলে অবরোধ সৃষ্টি করেন। বিক্ষোভকারীরা দাবি করেন, পাম্প কর্তৃপক্ষ তেল মজুত রেখে অধিক দামে বিক্রির চেষ্টা করছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে একই অভিযোগে শহরের আরেকটি ফিলিং স্টেশন এলাকাতেও সড়ক অবরোধের ঘটনা ঘটে, যা জনদুর্ভোগ আরও বাড়িয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, তেলের দাবিতে সড়কে আগুন জ্বালানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪