| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৮, ২০২৬ ইং | ১২:৫৬:১৩:অপরাহ্ন  |  ১৭৯৫৩৯ বার পঠিত
‘বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই’
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বাংলাদেশে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারে কোনো বাধা নেই। শনিবার (২৮ মার্চ) ক্রিকবাজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রিকবাজকে জানিয়েছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আরোপিত নিষেধাজ্ঞার পর আইপিএল সম্প্রচার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বপন বলেন, আইপিএল সম্প্রচারের জন্য এখন পর্যন্ত কেউ আমাদের কাছে আবেদন করেনি। আমরা খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশাতে চাই না। বিষয়টি বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হবে। কোনো চ্যানেল আবেদন করলে আমরা তা ইতিবাচকভাবে দেখব।রাজনৈতিক টকশো

তিনি বলেন, আমরা কাউকে সম্প্রচারে বাধা দেব না। স্টার স্পোর্টস যদি আইপিএল সম্প্রচার করতে চায়, তারা তা করতে পারবে। আমাদের দেশের কোনো টিভি চ্যানেল আগ্রহী হলে সেটিও আমরা ইতিবাচকভাবে বিবেচনা করব। তবে আমরা কাউকে বাধ্য করব না।

বাংলাদেশ কেবল অপারেটরস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক রেজাউল করিম লাবলু জানিয়েছেন, এ বিষয়ে সরকারের কোনো নির্দেশনা না থাকায় তারা স্টার স্পোর্টসের আইপিএল সম্প্রচারে বাধা দেবেন না।

তিনি বলেন, স্টার স্পোর্টস বাংলাদেশে আইপিএল সম্প্রচার করলে তারা তা করতে পারবে, কারণ আমাদের কাউকে এটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সেই নির্দেশনার এখন আর কোনো কার্যকারিতা নেই। বর্তমান সরকার যদি নতুন করে নিষেধাজ্ঞা দেয়, তখন আমরা তা মেনে চলব। আগের নির্দেশনা আর বহাল নেই।

উল্লেখ্য, এর আগে ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছিল।

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪