| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৮, ২০২৬ ইং | ১২:৫৮:৫১:অপরাহ্ন  |  ৩২৩৬৭১ বার পঠিত
দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

বেনাপোল প্রতিনিধি: রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটি শেষে রোববার (২৯ মার্চ) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি একত্রে সমন্বয়ের ফলে প্রায় এক মাসেরও বেশি সময় পাঠদান বন্ধ ছিল।

১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ ছুটি ২৫ মার্চ পর্যন্ত চলেছে। এরপর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি ছুটি এবং পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ছুটি আরও দীর্ঘ হয়।

সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিনের ছুটি পালন করা হয়। অন্যদিকে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৮ মার্চ থেকে ছুটি শুরু হয়ে একই সময়ে শেষ হয়েছে।

দীর্ঘ ছুটিতে সৃষ্ট শিখন ঘাটতি কাটিয়ে উঠতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিশেষ উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠান খোলার পর টানা ১০টি শনিবারও শ্রেণিকক্ষ কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে নির্ধারিত পাঠক্রম সময়মতো সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।#


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪