| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্তন ক্যান্সারে আক্রান্ত, কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৮, ২০২৬ ইং | ১৬:০০:৩৭:অপরাহ্ন  |  ১৬৯৬৫২ বার পঠিত
স্তন ক্যান্সারে আক্রান্ত, কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী

বিনোদন ডেস্ক: স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জানার মুহূর্তটি জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন বলিউড অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে। সম্প্রতি নিজের এই লড়াইয়ের গল্প প্রকাশ করে তিনি জানান, সেই সময় তিনি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন।

অভিনেত্রী বলেন, যখন প্রথম জানতে পারি আমি স্তন ক্যান্সারে আক্রান্ত, তখন আমি একা ছিলাম। হাসপাতালের বাইরে গিয়ে কান্নায় ভেঙে পড়ি। নিজেকে শক্ত রাখতে পারিনি।

নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে রাজশ্রী জানান, এই রোগের সঙ্গে লড়াই শুধু শারীরিক নয় মানসিক ও আবেগগত দিক থেকেও অত্যন্ত কঠিন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার কিছু ছবিও তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন, যেখানে তার সংগ্রামের বাস্তব চিত্র ফুটে উঠেছে।

তিনি আরও বলেন, অনেক সময় একা একা কেঁদে ফেলতেন, আবার বন্ধুদের সামনে আবেগ সামলাতে পারতেন না। তবে এই কঠিন সময়ে তার বন্ধুরাই সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে দাঁড়িয়েছেন।

রাজশ্রী জানান, অনেকেই তাকে প্রশ্ন করেছেন তিনি সুস্থ-সবল হয়েও কেন এই রোগে আক্রান্ত হলেন। কিন্তু এর কোনো নির্দিষ্ট কারণ বা উত্তর নেই বলেই তিনি মনে করেন।

তবে সব প্রতিকূলতার মাঝেও হাল ছাড়েননি এই অভিনেত্রী। প্রতিদিন নতুন করে লড়াই করার শক্তি খুঁজেছেন এবং মানসিকভাবে নিজেকে প্রস্তুত রেখেছেন। অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। এই অভিজ্ঞতা তাকে জীবনের প্রতি নতুন করে ভাবতে শিখিয়েছে বলেও জানান।

উল্লেখ্য, ‘স্যাক্রেড গেমস’ ও ‘ব্ল্যাক ওয়ারেন্ট’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান রাজশ্রী দেশপাণ্ডে।

সূত্র : ইন্ডিয়া টুডে


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪