| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পানিতে ডুবে মারা গেলেন রাহুল!

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ২০:০১:৪৪:অপরাহ্ন  |  ১৬৫৮০১ বার পঠিত
পানিতে ডুবে মারা গেলেন রাহুল!

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভারতের টলিপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ নামের একটি ধারাবাহিকের শুটিং করছিলেন এই অভিনেতা। শুটিংয়ের কাজে তিনি পশ্চিমবঙ্গের দিঘার তালসারি এলাকায় যান। সেখানে পানিতে নামার পর তলিয়ে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরে উপস্থিত টেকনিশিয়ান ও সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে জলে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ধারাবাহিকটিতে রাহুলের সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পুরো টিম শুটিংয়ের কাজে ওই এলাকায় অবস্থান করছিল। তার ভাষ্য, “জলে ডুবে ওর মৃত্যু হয়েছে—এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। প্যাকআপের পর ঘটনাটি ঘটে। তবে ঠিক কীভাবে এটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।”

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, তাকে দিঘার একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪