| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৯০৩৫৮ বার পঠিত
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন
ছবির ক্যাপশন: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভূগছিলেন ছিলেন তিনি।

রোববার (৪ মে) বিকাল বিকাল ৪টা ১০ মিনিটে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি জানান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, মরহুমের প্রথম জানাজা আজ (রবিবার) বাদ এশা রাত ৮টা ৩০ মিনিটে ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল সোমবার সকাল ১১ টা সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

শেখ হাসিনার শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারকাজে জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ২০১৩ সালে জামায়াতের তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসি হয়। একই বছরের ১৭ ডিসেম্বর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইংল্যান্ডে চলে যান।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ১৯৮৬ সালে জামায়াতে ইসলামীতে যোগ দেন। দলটির সাবেক সহকারী সেক্রেটারি জেনারেলও ছিলেন তিনি। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি এ পদ থেকে পদত্যাগ করেন। পরে তিনি এবি পার্টির প্রধান উপদেষ্টা হন। গত সেপ্টেম্বরে এবি পার্টি থেকেও পদত্যাগ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।


রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪