| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নীতিবাক‍্য ঝাড়ার সময় খেয়াল রাখুন : পরীমণি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ১৫:২৭:০০:অপরাহ্ন  |  ১৪৪৬৩৯ বার পঠিত
নীতিবাক‍্য ঝাড়ার সময় খেয়াল রাখুন : পরীমণি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমণি এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ও নীতিবোধকে কেন্দ্র করে এক শক্তিশালী বার্তা দিয়েছেন। রূপালি পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতি, গ্ল্যামার এবং স্বচ্ছ মন্তব্যের কারণে পরীমণি সব সময়ই নজর কাড়েন ভক্ত ও সমালোচকদের।

সাম্প্রতিক এক স্ট্যাটাসে পরীমণি লিখেছেন, নীতিবাক‍্য ঝাড়ার সময় খেয়াল রাখুন, নিজের জীবনের সব নীতির নিয়ম নিয়ন্ত্রণে আছে কিনা। কনফেস করার পর কাউকে ইঙ্গিতপূর্ণভাবে বলাটাও খুব একটা নীতিবানের কাজ নয়।

নেটিজেনদের ধারণা, তার এই পোস্টটি সম্ভবত সম্প্রতি তাকে নিয়ে অপ্রাসঙ্গিক সমালোচনা বা ব্যক্তিগত আক্রমণের প্রতিক্রিয়ায় প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, “নীতির কথা বলা সহজ, কিন্তু সেটা নিজের জীবনে মানা আরেকটা লেভেলের ব্যাপার। অন্যজন মন্তব্য করেছেন, “আসলেই ভেবে দেখা উচিত।

পরীমণির এই স্ট্যাটাস শুধু ব্যক্তিগত জীবনের নীতি নিয়ে সতর্কবার্তা নয়, বরং নেটিজেনদেরও সচেতন হওয়ার আহ্বান হিসেবে দেখা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪