| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার ৩০টি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ২১:১০:৩০:অপরাহ্ন  |  ১৩৯৯০৮ বার পঠিত
এবার ৩০টি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’

স্টাফ রিপোর্টার: এবারের ঈদের আলোচিত সিনেমা ‘রাক্ষস’। পাইরেসি ঠেকাতে বড় বাজেটের সিনেমাটি শুরুতে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পেয়েছিল। তবে সাধারণ সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটির বেশ চাহিদা ছিল। অনেক দর্শক হল মালিকদের কাছে সিনেমাটি আনার জন্য বলছিলেন।

অবশেষে সিনেমাটি শুক্রবার (৩ এপ্রিল) থেকে মাল্টিপ্লেক্সের পাশাপাশি ৩০টির মতো সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে। 

সিনেমাটির প্রযোজক শাহরীন আক্তার সুমি বলেন, ‘দর্শকরা এতদিন বলছিল, তাদের ঈদ শুরু হয়নি। রাক্ষস দিয়ে তাদের ঈদ শুরু হলো। হল মালিকদের কাছে আমাদের সিনেমাটির ভালো চাহিদা রয়েছে। প্রথম পর্যায়ে আমরা ৩০টির মত হলে দিচ্ছি। এরপর আস্তে আস্তে এ সংখ্যা বাড়বে।’

সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি তার দ্বিতীয় সিনেমা; প্রথমটি ছিল ‘বরবাদ’। যেখানে অভিনয় করেছিলেন শাকিব খান। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘রাক্ষস’ সেই বরবাদ সিনেমারই ইউনিভার্স।

সিনেমাটিতে সিয়ামের বিপরীতে আছেন কলকাতার সুষ্মিতা চ্যাটার্জি। পাশাপাশি আরও অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ অনেকে। সিনেমাটির বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

উল্লেখ্য, প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি এর আগে ‘বরবাদ’ প্রযোজনা করেছিল। চিত্রতারকা শাকিব খান অভিনীত সিনেমাটি ব্লকবাস্টার ব্যবসা করেছিল। শাহরিন আক্তার সুমি এবং আজিম হারুন প্রযোজিত সিনেমাটির শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মুম্বাইয়ে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪