| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সোনমের দ্বিতীয় ছেলের ছবি প্রকাশ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ১১:১০:২৬:পূর্বাহ্ন  |  ১৩০৪৪২ বার পঠিত
সোনমের দ্বিতীয় ছেলের ছবি প্রকাশ

রিপোর্টার্স২৪ ডেস্ক: বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার স্বামী আনন্দ আহুজা-এর পরিবারে এসেছে নতুন খুশির খবর। তাদের ঘরে জন্ম নিয়েছে দ্বিতীয় পুত্র সন্তান, আর এবার জন্মের পরপরই সেই খুদে সদস্যের ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন এই তারকা দম্পতি।

প্রথম সন্তান বায়ু কাপুর আহুজা-এর ক্ষেত্রে দীর্ঘদিন মুখ আড়ালে রাখলেও, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে যেন ভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন সোনম। সন্তান জন্মের খবর জানানোর কিছুদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার প্রথম ঝলক শেয়ার করা হয়।

বিশেষ করে সোনমের বোন রিয়া কাপুর-এর পোস্ট করা একটি ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেই ছবিতে দেখা যায়, নরম তোয়ালে জড়িয়ে রাখা নবজাতককে মাথাভর্তি চুল আর শান্ত ঘুমে মগ্ন একরত্তি শিশুটি যেন সবার মন জয় করে নিয়েছে।

ছবির সঙ্গে আবেগঘন বার্তাও দিয়েছেন রিয়া কাপুর। তিনি লিখেছেন, তুমিই তোমার মায়ের মতো একজন ভালো মনের মানুষের শক্তির উৎস।

বলিউডে সাধারণত তারকারা সন্তানদের ব্যক্তিগত জীবন গোপন রাখতেই বেশি আগ্রহী। আনুষ্কা শর্মা, আলিয়া ভাট কিংবা দীপিকা পাড়ুকোন-এর মতো অনেকেই সন্তান জন্মের পরপরই তাদের ছবি প্রকাশ্যে আনেন না। সেই জায়গা থেকে সোনমের এই সিদ্ধান্ত ভক্তদের কাছে কিছুটা ভিন্ন ও চমকপ্রদ মনে হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর। ২০২২ সালে তাদের ঘরে আসে প্রথম সন্তান বায়ু। চার বছর পর দ্বিতীয় সন্তানের আগমনে এখন আনন্দে ভাসছে কাপুর-আহুজা পরিবার।

ভক্তরাও ভালোবাসা আর শুভকামনায় ভরিয়ে দিচ্ছেন নবজাতককে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪