| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘প্রিন্স’ সিনেমার ব্যর্থতা স্বীকার করলেন শাকিব খান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ১৪:৩৮:২২:অপরাহ্ন  |  ১৩০২৭২ বার পঠিত
‘প্রিন্স’ সিনেমার ব্যর্থতা স্বীকার করলেন শাকিব খান

বিনোদন ডেস্ক: ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিন্স’এর ব্যর্থতা স্বীকার করেছেন অভিনেতা শাকিব খান। ঢাকার উত্তরার একটি প্রেক্ষাগৃহে বিশেষ প্রদর্শনীর সময় তিনি বলেন, সিনেমার গল্প শুনে মনে হয়েছিল এটি তার জীবনের সবচেয়ে বড় সিনেমা হবে।

কিন্তু সময়ের স্বল্পতা ও অন্যান্য প্রযুক্তিগত কারণে সিনেমাটি প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি। তিনি বলেন, এ জন্য নির্মাতাসহ সবার পক্ষ থেকে আমি দুঃখপ্রকাশ করছি এবং পরবর্তী সিনেমায় ত্রুটিগুলো খেয়াল রাখব।

সিনেমায় নায়িকা ছিলেন জ্যোতির্ময়ী কুণ্ডু এবং তাসনিয়া ফারিণ। বিশেষ প্রদর্শনীর সময় শাকিবের আচরণে নায়িকাদের অস্বস্তির ছাপ চোখে পড়ে। একাধিকবার শাকিবকে জ্যোতির্ময়ীর কোমরে হাত রাখতে দেখা গেছে, যা নায়িকা সরানোর চেষ্টা করলেও অভিনেতা হাত সরাননি। তাসনিয়ার ক্ষেত্রেও একই পরিস্থিতি ঘটে, যদিও তাসনিয়া সঙ্গে সঙ্গে শাকিবের হাত সরিয়ে দেন।

অভিনেত্রী জ্যোতির্ময়ী এই বিষয়ে মন্তব্য করতে চাইছেন না। তবে ঘনিষ্ঠ সূত্র জানায়, নায়িকা অস্বস্তি প্রকাশ করেছেন এবং এটি স্বীকারও করেছেন।

‘প্রিন্স’ সিনেমা দেশে এবং বিদেশে ঘুরে ঘুরে শুটিং করা হলেও মুক্তির দিন থেকেই নানা প্রযুক্তিগত ত্রুটি ও সমালোচনার কারণে সিনেমাটি সফল হয়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪