| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই জামাই-ই ছিল বদের বদ: বাঁধন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ২৩:২০:৩৭:অপরাহ্ন  |  ১২৮৮৫৬ বার পঠিত
দুই জামাই-ই ছিল বদের বদ: বাঁধন

স্টাফ রিপোর্টার: জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন সম্প্রতি নিজের ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, জীবনে করা তার দুটি বিয়েই সুখকর ছিল না—বরং দুজন স্বামীকেই তিনি আখ্যা দিয়েছেন ‘বদের বদ’ হিসেবে।

সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থাপিকা মৌসুমী হামিদের সঙ্গে আলাপচারিতায় বাঁধন বলেন, ‘আমার ভাগ্যটাই যেন কেমন। জীবনে দুটি বিয়ে করেছি, দুটি জামাই-ই ছিল বদের বদ। এখন একটাও নেই। এরপর স্ক্রিনে যারা স্বামীর চরিত্রে অভিনয় করে তারাও এক, থাকে না।’ তার এই মন্তব্য ঘিরে আলোচনা শুরু হয় সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ প্রসঙ্গে।

সিনেমাটিতে বাঁধন অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে। এখানে তার চরিত্রের নাম ‘সুরমা’, যিনি গল্পে একজন মন্ত্রীর স্ত্রীর ভূমিকায় রয়েছেন।

বনলতা এক্সপ্রেস পরিচালনা করেছেন তানিম নূর। প্রধান চরিত্রে আছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, আরেফিন জিলানী ও একঝাঁক তারকা। প্রযোজনায় বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় হইচই স্টুডিওস। নিবেদনে ইউসিবি। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪