| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই : নিশো

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ১০:৫৮:১১:পূর্বাহ্ন  |  ১২৬১৮৩ বার পঠিত
বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই : নিশো

রিপোর্টার্স২৪ ডেস্ক: বড় পর্দায় ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে রাজকীয় অভিষেকের পর থেকেই দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা পাচ্ছেন আফরান নিশো। আর এবারের ঈদে সেই জনপ্রিয়তা যেন আরও কয়েকগুণ বেড়েছে তার নতুন সিনেমা দম আনটিল দ্য লাস্ট ব্রেথ-কে ঘিরে। রেদওয়ান রনি পরিচালিত এই ছবিতে প্রথমবারের মতো বড় পর্দায় নিশোর সঙ্গে দেখা গেছে চঞ্চল চৌধুরী-কে, যা দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

সিনেমায় কাজাখস্তানের তীব্র শীত থেকে শুরু করে পাবনার গ্রামীণ প্রেক্ষাপট‘শাহজাহান ইসলাম নূর’ চরিত্রে এক সাধারণ মানুষের বেঁচে থাকার অসাধারণ লড়াই তুলে ধরেছেন নিশো। তবে সিনেমার গল্পের পাশাপাশি এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি প্রেস কনফারেন্স, যেখানে অভিনেত্রী পূজা চেরি-কে ঘিরে নিশোর একটি মন্তব্য সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে।

প্রেস কনফারেন্সে নিশো হালকা মেজাজে বলেন, আপনারা বিচলিত হবেন না, বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই। তার এই মন্তব্য মুহূর্তেই হাস্যরসের জন্ম দিলেও তৈরি করেছে নানা আলোচনা।

এর জবাবে পূজা চেরি বলেন, জোকস অ্যাপার্ট, আর তার চেয়েও বড় কথা হচ্ছে আমি এনগেজড। তার এই স্বীকারোক্তি নতুন করে কৌতূহল তৈরি করেছে ভক্তদের মধ্যে।

এই দুই তারকার খুনসুটি ও খোলামেলা কথোপকথন ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কেউ এটিকে সিনেমার প্রচারণার অংশ হিসেবে দেখছেন, আবার কেউ পূজার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় নিয়ে আলোচনা করছেন।

এদিকে সারভাইভাল ড্রামা ঘরানার এই সিনেমায় নিশোর সংগ্রামের গল্পের পাশাপাশি পূজা চেরির ভিন্নধর্মী উপস্থিতি দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে—এখন সেটিই দেখার অপেক্ষা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪