| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যাংকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ নির্মাতা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ২২:২০:২০:অপরাহ্ন  |  ১২৬৭১২ বার পঠিত
ব্যাংকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ নির্মাতা

এন্টারটেইনমেন্ট ডেস্ক: টালিউড ইন্ডাস্ট্রিতে একের পর এক দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না। অভিনেতা রাহুল এবং প্রণব চট্টোপাধ্যায়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই এবার নিখোঁজ হয়েছেন পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুরে ব্যাংকের কাজে বাড়ি থেকে বের হয়েছিলেন উৎসব। নির্মাতার স্ত্রী মৌপিয়া জানান, দুপুর ২টার পর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনার দিন উৎসব তার নিজের ব্যবহৃত ফোনটি বাড়িতে রেখে গিয়েছিলেন। 

পুলিশি তদন্তে জানা গেছে, উৎসবের সঙ্গে থাকা ফোনটির সবশেষ লোকেশন ছিল কলকাতার উল্টোডাঙা স্টেশন এলাকায়। দুপুর ২টা ২২ মিনিটে শেষবার স্ত্রীর সঙ্গে কথা হয় তার, এরপর থেকেই ফোনটি সুইচড অফ। পরিবারের ধারণা, ট্র্যাফিক জ্যাম এড়াতে তিনি হয়তো ট্রেনে যাতায়াত করতে চেয়েছিলেন। কিন্তু স্টেশনে পৌঁছানোর পর কী ঘটেছে, তা এখনও অজানা। 

নিখোঁজের দিন বিকেলে উৎসবের ফেসবুক প্রোফাইলের ডিসপ্লে ও কভার ফটো পরিবর্তন করা হয়েছে। স্ত্রী মৌপিয়ার দাবি, ব্যাংকে যাওয়ার আগেই উৎসব তাকে প্রোফাইলের ছবি পরিবর্তন করতে বলেছিলেন।

মৌপিয়া আরও জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে সাইবার ক্রাইম সংক্রান্ত জটিলতা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন উৎসব। নিখোঁজের ঘটনায় আনন্দপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গোয়েন্দারা বিষয়টি খতিয়ে দেখছেন। 

উৎসব মুখোপাধ্যায় ‘বরুণবাবুর বন্ধু’ এবং ‘ভবিষ্যতের ভূত’-এর মতো প্রশংসিত সিনেমার চিত্রনাট্য ও গল্প লিখেছেন তিনি।

চিত্রনাট্যকারের পাশাপাশি নির্মাতা হিসেবেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন উৎসব। তার পরিচালিত ‘ক্যাবারে’ ওয়েব সিরিজটি বেশ আলোচিত হয়েছিল। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪