| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোসাদের সদর দপ্তরে ইরানের হামলা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ১০:৪৮:৫৪:পূর্বাহ্ন  |  ১৩৪৩০৪ বার পঠিত
মোসাদের সদর দপ্তরে ইরানের হামলা
ছবির ক্যাপশন: সংগৃহীত

 ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদপ্তর লক্ষ্য করে একটি ‘নির্ভুল হামলা’ চালানোর দাবি করেছে ইরান।  দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। 

ইরানি সামরিক সূত্রগুলো জানিয়েছে, এটি ছিল একটি পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক অভিযান, যেখানে গুরুত্বপূর্ণ একটি গোয়েন্দা স্থাপনাকে নিশানা করা হয়।  হামলাটি ইসরাইলের শহর তেল আবিবে হয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নিরপেক্ষ বা আন্তর্জাতিক সূত্র থেকে নিশ্চিতকরণ পাওয়া যায়নি। একই সঙ্গে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে সম্পর্কেও স্পষ্ট তথ্য জানা যায়নি।

সূত্র : তাসনিম নিউজ

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪