| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমির খানের বান্ধবীর হাতে আংটি, নানা জল্পনা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ১১:১৩:১১:পূর্বাহ্ন  |  ১২১৬২১ বার পঠিত
আমির খানের বান্ধবীর হাতে আংটি, নানা জল্পনা

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান-এর ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরে ভক্ত এবং মিডিয়ার আগ্রহের কেন্দ্রবিন্দু। সম্প্রতি খবর ছড়িয়ে পড়েছে, যে তারকা প্রেমিকা গৌরী স্প্র্যাট-এর আঙুলে দুটি দামী হীরার আংটি দেখা গেছে, যা নতুন জল্পনা সৃষ্টি করেছে।

গৌরী স্প্র্যাটকে একাধিক ইভেন্ট ও আমির খানের পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত থাকতে দেখা গেছে। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কখনো সরাসরি কোনো মন্তব্য করেননি তারা।

সাম্প্রতিক একটি অনুষ্ঠানে গৌরীর আঙুলে দুটি নীল রঙের হীরাখচিত আংটি দেখা যায়। এতে ভক্তদের মধ্যে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই বিশেষ আংটিতে প্রায় ৪০টি হীরা ব্যবহার করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি হতে পারে শুধু সাধারণ উপহার নয়, বরং গোপন বাগদানের আংটিও।

ভক্তদের ধারণা, এই দামী আংটিগুলো হতে পারে আমির খানের দেওয়া। সম্প্রতি তিনি একটি জুয়েলারি ব্র্যান্ডে বিনিয়োগ করেছেন, তাই ধারণা করা হচ্ছে সেখান থেকেই গৌরীর জন্য বিশেষ আংটিটি কেনা হয়েছে। তবে আমির বা গৌরী স্প্র্যাট কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এর আগে এক সাক্ষাৎকারে আমির খান বলেছিলেন, গৌরী তার জীবনে অনেক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে এসেছেন। তিনি আরও জানিয়েছিলেন, তারা একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং মানসিকভাবে নিজেকে গৌরীর সঙ্গে বিবাহিত মনে করেন।

উল্লেখ্য, রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ সময় একা ছিলেন আমির। এরপর থেকে গৌরীর সঙ্গে তার মেলামেশা নানা জল্পনা-আলোচনা তৈরি করেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪