| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক শিশু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ১৪:৫২:১৭:অপরাহ্ন  |  ৩৭৬৯৮৪ বার পঠিত
নেত্রকোণায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক শিশু

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে আরও ১০ জন শিশুর শরীরে হামের লক্ষণ শনাক্ত হওয়ায় জেলাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে ২৩ জন শিশু নেত্রকোণা সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আক্রান্তদের অধিকাংশের বয়স ২ থেকে ৫ মাসের মধ্যে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে বলে মনে করছেন চিকিৎসকরা।

সংক্রমণ বাড়তে থাকায় নেত্রকোণা সদর হাসপাতালে আক্রান্ত শিশুদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, দ্রুত শনাক্তকরণ ও পৃথক চিকিৎসা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

এদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ হিসেবে আগামীকাল রোববার থেকে জেলায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী সকল শিশুকে হামের টিকা প্রদান কর্মসূচি শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা।

তিনি জানান, টিকাদান কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। অভিভাবকদের শিশুদের প্রতি বিশেষ নজর রাখার এবং কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি।

জেলায় হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের এই সমন্বিত উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেটিই দেখার বিষয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪