| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন নিয়ে মাভাবিপ্রবিতে সেমিনার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৫, ২০২৬ ইং | ২২:৫৪:৩৭:অপরাহ্ন  |  ৭৫০ বার পঠিত
মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন নিয়ে মাভাবিপ্রবিতে সেমিনার

টাঙ্গাইল প্রতিনিধি: মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার হলে এ সেমিনারের আয়োজন করা হয়।

এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান ও টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের সদস্যসচিব মাহমুদুল হক শানু।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মওলানা ভাসানী স্টাডিজের কোর্স শিক্ষক সৈয়দা উসতু আনা হান্নানা।

মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, বিজিই বিভাগের অধ্যাপক ও রেজিস্ট্রারের দায়িত্বপ্রাপ্ত ড. একেএম মহিউদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদসহ অন্যরা।

বক্তারা বলেন, মজলুম জননেতা মওলানা ভাসানীকে যথাযথভাবে বুঝতে হলে বাংলাদেশ ও এ দেশের মানুষকে বুঝতে হবে। বাংলাদেশ ও মওলানা ভাসানী প্রকৃত অর্থেই এক অবিভাজ্য সত্তা। শোষণ, বৈষম্য, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি আজীবন সংগ্রাম করেছেন। বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং নিপীড়িত মানুষের মুক্তির প্রতীক হিসেবে তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন বর্তমান প্রজন্মের কাছেও অত্যন্ত প্রাসঙ্গিক।

নিজের পারিবারিক স্মৃতিচারণা করতে গিয়ে প্রধান আলোচক কবি আবদুল হাই শিকদার বলেন, তাঁর দাদা নাজিমুদ্দিন শিকদার ছিলেন মওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর। তাঁর বাবা ছিলেন ভাসানীর সরাসরি ছাত্র। এমনকি তাঁর জন্মের পর মওলানা ভাসানী নিজেই তাঁর নাম রেখেছিলেন। এ কারণে ভাসানীর সঙ্গে তাঁদের পরিবারের দীর্ঘদিনের আত্মিক ও পারিবারিক সম্পর্ক রয়েছে।

তিনি ‘হক কথা’ পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে পত্রিকাটি ছিল শক্তিশালী প্রতিবাদী কণ্ঠস্বর। এতে প্রকাশিত বিভিন্ন ঐতিহাসিক দলিল বাংলাদেশের রাজনৈতিক ও সাংবাদিকতার ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪