| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বদলগাছীতে কৃষকদের কৃষি প্রণোদনা ও ঢেউ টিন বিতরণ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ১৫:৩৮:১২:অপরাহ্ন  |  ৩৭৫৮৪৫ বার পঠিত
বদলগাছীতে কৃষকদের কৃষি প্রণোদনা ও ঢেউ টিন বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান। কৃষকদের মাঝে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৮, নওগাঁ-৩ সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম প্রমূখ।

বক্তব্য শেষে প্রধান অতিথি ১০ জন কৃষকের হাতে কৃষি প্রণোদনা ও ঢেউ টিন তুলে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় উপজেলার ৮ ইউনিয়নের ৪ হাজার ২ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনা মূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার। ১০০ জন কৃষককে ১ কেজি করে পাটের বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার। ৪০ জন কৃষককে ৫ কেজি করে মুগ ডালের বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার ও ৩০ জন কৃষককে ১ কেজি করে তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪