| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, পুলিশসহ আহত ২ শতাধিক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ১০:০২:১৭:পূর্বাহ্ন  |  ১০৩৭৪৭৪ বার পঠিত
ফরিদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, পুলিশসহ আহত ২ শতাধিক

রিপোর্টার্স ডেস্ক: ফুটবল টুর্নামেন্টের মাইকিং করাকে কেন্দ্র করে ফরিদপুরের ৮টি গ্রাম এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে।

শনিবার (৪ মার্চ) সকাল থেকেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘাতে জড়িয়েছে মুনসুরাবাদ, খাপুরা, মাঝিকান্দা এবং সিংগারিয়া'সহ আট গ্রামের বাসিন্দারা। টানা তিন ঘণ্টার রক্তক্ষয়ী এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত দুই শতাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার শুরু গতকাল শুক্রবার বিকেলে। চার গ্রামের একটি ফুটবল টুর্নামেন্টের জন্য মাইকিং করার সময় মুনসুরাবাদ গ্রামের রাহাত ও তারেকের সাথে খাপুরা গ্রামের জাহিদ ও আজিমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এই ঘটনার জেরে সন্ধ্যায় মুনসুরাবাদ বাজারের সেক্রেটারি জিন্নাত মাতুব্বরকে মারধর করে খাপুরা গ্রামের একদল যুবক।

গতকালের ঘটনার রেশ ধরে আজ সকাল থেকে গ্রামের মানুষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন মুনসুরাবাদ বাজারের বেশ কয়েকটি দোকানপাটে লুটতরাজ চালানো হয়।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪