| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী গলাকাটা বাচা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ১৩:৪০:৩৮:অপরাহ্ন  |  ১০৩৫৮৪১ বার পঠিত
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী গলাকাটা বাচা গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি: বড় সাজ্জাদ খ্যাত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসীর সেকেন্ড ইন কমান্ড, হত্যাসহ ৭ মামলার আসামি সাদ্দাম হোসেন প্রকাশ গলাকাটা বাচাকে (৩৭) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডর দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, সন্ত্রাসী সাদ্দাম হোসেন প্রকাশ ‘গলাকাটা বাচা’ সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

তিনি আরও জানান, গলাকাটা বাচা শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী প্রকাশ বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী এবং তার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই ও ভূমি দখলসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার কর্মকাণ্ডে জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহনগরীর পাঁচলাইশ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪