| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন নিশো

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ২০:৫১:০৪:অপরাহ্ন  |  ১১৭২৩২ বার পঠিত
সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন নিশো

স্টাফ রিপোর্টার: নূরের সঙ্গে ঘটে যাওয়া কাহিনি অবলম্বনেই নির্মিত হয়েছে আফরান নিশোর নতুন সিনেমা ‘দম’। শনিবার সন্ধ্যায় এই সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত হন আফরান নিশো পূজা চেরি রেদোয়ান রনি ও শাহরিয়ার শাকিল। তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন নূর নামের ওই ব্যক্তি।

এ সময় নিশো সিনেমার গল্প বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি সরাসরি জানান তিনিও রক্তমাংসের গড়া মানুষ। এরপরই কান্না শুরু করেন এই অভিনেতা। তিনি আরও জানান চরিত্রের প্রয়োজনে তিনি নূরের গ্রামে গিয়েছিলেন এবং তার বাবা ও ভাইয়ের কাছ থেকে গল্পও শুনেছেন। তার বাবা হোক বা ভাই হোক সবাই মানুষ। তিনি নূরের জীবনটি গভীরভাবে উপলব্ধি করতে পেরেছেন।

তিনি জানান কীভাবে এই সিনেমার গল্পটি তাকে আকৃষ্ট করেছে এবং চরিত্রের প্রয়োজনে তিনি কী কী করেছেন। পরিশেষে দর্শকদের উদ্দেশে আফরান নিশো আহ্বান জানান তারা যেন সিনেমাটি দেখেন এবং নূরের জীবনের বাস্তব লড়াইটা উপলব্ধি করেন।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’ সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝেও ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মন্তব্য থেকে বোঝা যায় নিশোর এই ভিন্নধর্মী চরিত্র দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। সিনেমার নির্মাতা ও প্রযোজনা সংস্থা চরকি এবং আলফা আইয়ের রেদোয়ান রনি ও শাহরিয়ার শাকিল গল্পটি পর্দায় নিখুঁতভাবে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করেছেন। অন্যদিকে এই সিনেমায় নিশোর বিপরীতে নায়িকা হিসেবে পূজা চেরির উপস্থিতিও দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪