| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে বোমাসহ আটক-১

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ২০:৫৯:১৪:অপরাহ্ন  |  ২৬৯৯৫৭ বার পঠিত
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে বোমাসহ আটক-১

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সীমান্তের পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক করেছে এবং বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

শনিবার (৪এপ্রিল) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। আটক ব্যাক্তির নাম মো. মনতাজ আলী (৬০)। সে মেহেরপুর জেলার গাংনী উপজেলার কালিয়ানী ভিটাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে আরোও বলা হয়, শনিবার (০৪ এপ্রিল) গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ ধলা মাঠে বিশেষ অভিযান চালিয়ে মো: মনতাজ আলীকে দুইটি বিস্ফোরক বোমাসহ আটক করা হয়। এসময় তার অপর এক সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

আটক মনতাজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এসব বোমা ভারত থেকে বাংলাদেশে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা করা হয় এবং উদ্ধারকৃত বিস্ফোরকসহ তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। দুইটি বোমার ওজন প্রায় ১ কেজি ২০০ গ্রাম। যার আনুমানিক মূল্য ১ লাখ ২২ হাজার টাকা।  

বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, শুক্রবার (০৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার সময় কাথুলি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ০৯ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও একই রাতে চিলমারী বিওপির শান্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ১৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৮৪০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৫৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।যার আনুমানিক মূল্য ৯ লাখ ১৬ হাজার ৫২৫ টাকা।

বিজিবি জানায়,সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক,বিস্ফোরক দ্রব্য সহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ এবং এ অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪