| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ০২:২৯:১৩:পূর্বাহ্ন  |  ১০৩৩৬১৪ বার পঠিত
রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি: রংপুর মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর তাজহাট এলাকার সিটি বিস্কুট মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আল আমিন মিয়া (২৮), মো. জাহিদ আকরাম (২৪), মো. এনামুল হাসান রিয়াদ (২৩) এবং মো. রাজ উদ্দিন ওরফে রাজন (২৬)। পুলিশের তথ্য অনুযায়ী, আল আমিন মিয়া মহানগর ছাত্রলীগের সাহিত্য ও প্রচার সম্পাদক এবং রাজ উদ্দিন সংগঠনের ৩৪ নম্বর সদস্য।

পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের কর্মীরা গোপনে বিভিন্ন স্থানে বৈঠক করে পরিকল্পনা, অর্থ সংগ্রহ ও আর্থিক সহায়তা নিয়ে কার্যক্রম চালাচ্ছিলেন—এমন তথ্য গোয়েন্দা সূত্রে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ সিটি বিস্কুট মোড়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি স্টিলের পাইপ, তিনটি বাঁশের লাঠি ও দুটি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

তাজহাট থানার ওসি মো. আতাউর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪