বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা শবনম বুবলী সাম্প্রতিক সময়ে নিজেকে আড়ালে রাখায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা। কোনো ইভেন্ট বা শোরুম উদ্বোধনে তার অনুপস্থিতি ঘিরে নেটিজেনদের মধ্যে ছড়িয়েছে নানা গুঞ্জন, যার মধ্যে অন্যতম তিনি আবারও মা হতে চলেছেন কি না, সেই প্রশ্ন।
কেউ কেউ ধারণা করছেন, এই সময়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই নায়িকা। হঠাৎ করে তার এই অন্তরাল জীবন এবং এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য না দেওয়ায় ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। বিশেষ করে তার দ্বিতীয় সন্তানের সম্ভাবনা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে জোর আলোচনা।
এমন জল্পনার মাঝেই নতুন করে আলোচনায় এলেন বুবলী, একটি বৈশাখী ফটোশুটের মাধ্যমে। সামাজিক মাধ্যমে প্রকাশিত তার নতুন ছবিগুলো মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে। ছবিতে লাল-সাদা শাড়িতে ধরা দিয়েছেন তিনি। তবে শুধু সৌন্দর্য নয়, শাড়ি পরার ভিন্নধর্মী স্টাইল নিয়েও চলছে ব্যাপক আলোচনা।
ছবির নিচে ভক্তদের মন্তব্যে স্পষ্ট হয়েছে তাদের কৌতূহল। প্রশংসার পাশাপাশি অনেকেই মাতৃত্বের গুঞ্জন নিয়ে প্রশ্ন তুলেছেন। ‘বেবিবাম্প কোথায়?’ কিংবা ‘প্রেগন্যান্ট অবস্থায় এত সুন্দর কীভাবে থাকেন?’এমন মন্তব্যও চোখে পড়েছে। আবার অনেকে শাড়ি পরার ধরন দেখে ধারণা করছেন, হয়তো কিছু আড়াল করার চেষ্টা করছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, শাকিব খান-এর সঙ্গে ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন শবনম বুবলী। পরবর্তীতে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীর। যদিও তাদের বর্তমান সম্পর্ক নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে, তবুও সন্তানের মা হিসেবে বুবলীকে স্বীকৃতি দিতে সবসময়ই স্বাচ্ছন্দ্যবোধ করেন শাকিব খান।
রিপোর্টার্স২৪/ঝুম