| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাকলিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিবর্ষণে শিশুসহ আহত চারজন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ১২:৪৬:৩২:অপরাহ্ন  |  ৩৫৯৩১৭ বার পঠিত
বাকলিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিবর্ষণে শিশুসহ আহত চারজন

চট্টগ্রাম প্রতিনিধি : নগরের বাকলিয়া থানার মিয়াখান নগর ময়দার মিল এলাকায় প্রতিদ্বন্দ্বী গ্রুপকে লক্ষ্য করে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় এক শিশুসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। আহতরা সবাই পথচারী বলে জানিয়েছে পুলিশ। আহতরা হলেন মো. হাসান, জসিম, ইসমাইল মিয়া ও ১২ বছর বয়সী ফাহিম। 

তাদের সবাইকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাদের শরীরে ছররা গুলির আঘাত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় সন্ত্রাসী মোরশেদ খান গ্রুপ ও তার প্রতিদ্বন্দ্বী আব্দুস সোবহান গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। এ সময় মোরশেদ গ্রুপ শটগান দিয়ে গুলি ছোড়ে এবং প্রতিপক্ষের অনুসারীদের লক্ষ্য করে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে প্রতিপক্ষের কেউ আহত না হলেও পথচারী, সিএনজিচালিত অটোরিকশা চালক ও ময়দার মিলের কর্মচারী আহত হন। 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, মোরশেদ খান দীর্ঘদিন পলাতক ছিলেন এবং সম্প্রতি এলাকায় ফিরে আসেন। নগর পুলিশের তালিকাভুক্ত ৩০০ সন্ত্রাসীর তালিকায় তার নাম রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোরশেদ খানের পাঁচ অনুসারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪