| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ১৪:১৪:৫৯:অপরাহ্ন  |  ৩২৭২৩২ বার পঠিত
নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
ছবির ক্যাপশন: ফাইল ফটো

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (২৮) এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৭টার দিকে উপজেলার আজিমনগর-ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনের পাটিকাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭টার দিকে আজিমনগর-ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনের পাটিকাবাড়ি এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।

ঈশ্বরদী রেলওয়ে পুলিশের (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪