| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ১৪:৪৫:২২:অপরাহ্ন  |  ৩৬০৬৩৮ বার পঠিত
লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে ২০০-র অধিক নারী ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ দেওয়া হয়।

আজ দিনব্যাপী পৌরসভার প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মা ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক এই মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন, পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবীসহ আরও অনেকে।

লক্ষ্মীপুর পৌরসভার মা ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেয়ে খুশি স্থানীয়রা। এমন উদ্যোগের ধারাবাহিকতা চান তারা।

লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই। এখানকার অনেক মা-ই তাদের নিজের ও সন্তানের সঠিক চিকিৎসা করাতে পারেন না। আমরা তাদের কথা চিন্তা করে পৌরসভার উদ্যোগে মা ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। এতে মা ও শিশুদের ফ্রি স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪