বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে আধুনিক বাস টার্মিনাল, নিউ মার্কেট ও পৌর পার্ক উন্নয়নের লক্ষ্যে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।
স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক ডা. মো. ফকরুল হাসানের সভাপতিত্বে সংলাপে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, কোস্টাল টাউন ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্ট (সিটিসিআরপি)-এর প্রকল্প পরিচালক সরকার মো. সাজ্জাদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা জামায়াতের আমীর মাও. মো. রেজাউল করিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, পৌরসভার কর্মকর্তা, অংশীজন ও উপকারভোগীরা।
সংলাপে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডকে আধুনিক বাস টার্মিনালে রূপান্তর, দীর্ঘদিনের পুরোনো নিউ মার্কেট ভেঙে আধুনিক পৌর মার্কেট নির্মাণ এবং পৌর পার্ক উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কোস্টাল টাউন ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্ট (সিটিসিআরপি)-এর আওতায় প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে বলে জানান আয়োজকরা।
রিপোর্টার্স২৪/এসএন